=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পারিবারিক কলহের জেরে শাবনূর আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাহের চরে ওই গৃহবধূর স্বামীর একতলা পাকা ভবনের একটি কক্ষে গলায় ওড়না পেচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
নিহত গৃহবধূ গোপালপুর গ্রামের বাহেরচরের রবিন শেখের স্ত্রী। শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দিন বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের কারণে গৃহবধূ শাবনূর আক্তার (২০) আত্মহত্যা করেছে।
লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়াদিন আছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com