=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশে আজ পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। শোকের রঙ কালো হলেও মঙ্গলবার (৩০ জুলাই) ফেসবুকে অনেক তরুণের প্রোফাইল পিকচার লাল।
সোমবার (২৯ জুলাই) মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নেন।
সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের নতুন এ ট্রেন্ডে শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেন নানা পেশার মানুষ। মঙ্গলবার সকালে দেখা যায়, ফেসবুকে অনেকের প্রোফাইল পিকচার লাল। অনেকে আবার মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন।
এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও মঙ্গলবার (৩০ জুন) টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।
কী কারণে লাল রঙের প্রোফাইল পিকচার দিচ্ছেন জানতে চাইলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবাব হায়দার সময় সংবাদকে বলেন, ‘আমরা সেদিনই শোক করব যেদিন শিক্ষার্থী হত্যার বিচার হবে। হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন আর রাষ্ট্র শোক করছে এটা প্রহসন ছাড়া কিছু না।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনতাহা আবওয়া বলেন, ‘এই আন্দোলনের সঙ্গে জড়িত আমাদের অনেক ভাই জেলে। প্রতিদিন কাউকে না কাউকে তুলে নেয়া হচ্ছে। আর এদিকে সরকার এসবের সমাধান না করে শোক জানাচ্ছে। দিনে নাটক রাতে আটক এসব আর চলবে না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলাউদ্দিন মঞ্জু বলেন, ‘আমাদের সমন্বয়কদের ডিবি পুলিশ আটকে রেখেছে। আমাদের ভাইদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আর এসবের মধ্যে যারা নির্যাতনকারী তারাই আবার শোক জানাচ্ছে। ছাত্রের রক্ত নিয়ে এসব তামাশা চলবে না। শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা লাল প্রোফাইল পিকচার দিয়েছি। এই লাল মানে বিপ্লব। এই লাল মানে নতুনের জাগরণ।’
শিক্ষার্থীদের লাল প্রোফাইল পিকচারে উদ্বুদ্ধ হয়ে অনেক পেশাজীবী মানুষও নিজেদের প্রোফাইল পিকচার লাল করেছেন। তাদের একজন মঈনুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘পেশাগত কারণে আন্দোলনে যেতে পারিনি। কিন্তু ছাত্র হত্যার বিচার চাই। যেভাবে ছাত্র হত্যা করা হয়েছে স্বাধীন বাংলাদেশে এটি নজিরবিহীন।’
এর আগে সোমবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সোমবার পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে মন্ত্রিসভায় তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com