=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
নিজস্ব প্রতিবেদক : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এই আলোচনায় দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, সোমালি ছাত্র-ছাত্রীদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণে পিআইবির মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফের সক্রিয় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ আলোচনা শেষে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উভয় পক্ষ আন্তরিকভাবে আলোচনা শেষ করে একে অপরকে ধন্যবাদ জানিয়ে এবং অদূর ভবিষ্যতে পুনরায় আলোচনা করার আশাবাদ ব্যক্ত করে বিদায় নেন।
এই আলোচনা উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করার সম্ভাবনা তৈরি করেছে।
প্রফেসর ডক্টর শেখ আসিফ এস. মিজান প্রথম বাংলাদেশি যিনি বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর নিযুক্ত হয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com