=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রবিবার (১১ মে) এক বিবৃতিতে বলেছেন, বিএনপির দাবি আগেই মানলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মত বিব্রতকর অবস্থায় অন্তর্বর্তী সরকারকে পড়তে হতো না।
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এমন মন্তব্য করেছেন তিনি। আশা করেন, ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় সরকার বিষয়টি সতর্কতার সাথে মনে রাখবে।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদের পতনের জন্য গুম, খুন, জেল ও জুলুম সহ্য করে লড়াই করেছে। কিন্তু তাদের সেই দাবী এখনও অর্জিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি ক্রমাগত উপেক্ষিত হওয়ায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, সে ব্যাপারেও সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
প্রাসঙ্গিক আইন সংশোধন করে বিচারিক প্রক্রিয়ায় গুম, খুন, নিপীড়ন ও জনগণের বিরুদ্ধে দীর্ঘদিন অপশাসন চালনাকারী, ফ্যাসিবাদী দলের বিচার করার সিদ্ধান্তকে সঠিক বলেও জানান তিনি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com