=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
রংপুরের কাউনিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মহেশা গ্রামের মো. আশরাফুল ইসলাম লন্ডীর স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, সকাল সোয়া ৯টার দিকে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা মহেশা গ্রামের জুম্মা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি বাস তাদের মোটরসাইকেলে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই স্ত্রী, ছেলে ও ভাতিজি মারা যান। এ সময় আহত হন আশরাফুলসহ চারজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com