=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরাইল। এরইমধ্যে দেশটির বেয়ারশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) শহরটির একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে জানিয়েছিল যে, প্রায় ৪০ বছর বয়সী একজন পুরুষ, প্রায় ৩০ বছর বয়সী একজন নারী এবং প্রায় ২০ বছর বয়সী একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন।
টাইমস অব ইসরাইল এবং ওয়াইনেট নিউজ জানায়, দক্ষিণ ইসরাইলি শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছিল, তাদের মৃত ঘোষণা করা হয়েছে।
এমডিএ-র একজন মুখপাত্র জানিয়েছেন, আহত আরও ছয়জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী বিবৃতিতে জানায়, তারা ইরান থেকে ইসরাইলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির দাবির ঘোষণার পর ইসরাইলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com