=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৪ জুন মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা, জনসচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। টাস্কফোর্স কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম তামাকের ক্ষতিকর প্রভাব,স্বাস্থ্য ঝুঁকি, ধূমপানের কারণে সৃষ্ট রোগ সম্পর্কে আলোচনার মাধ্যমে তুলে ধরেন।
প্রশিক্ষন কর্মশালায় উপজেলা মৎস্য অফিসার রঞ্জিত কুমার, উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক মন্ডল, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হাসান তারেক, এপি- তথ্য ও যোগাযোগ বিভাগ অফিসার ত্রিদীপ সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন, সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,স্বাস্থ্যকর্মী, শিক্ষক,সাংবাদিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com