=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় বাস পোড়ানোর অভিযোগ সংক্রান্তে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
আজ শনিবার (২০ জুলাই ২০২৫) এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর যে দুটি ভিডিও ছড়ানো হয়েছে, সেগুলো বহু পুরনো। কিন্তু একটি কুচক্রী মহল সেগুলোকে আজকের ভিডিও বলে চালিয়ে দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই এলাকায় শনিবার এমন কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে এবং রাজধানীর কোথাও হরতালকে কেন্দ্র করে সহিংসতা বা বাস পোড়ানোর ঘটনা ঘটেনি।
ডিএমপি বলেছে, মানুষের মনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি গোষ্ঠী পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে, যে কোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে তারা সর্বদা তৎপর রয়েছে।
সাধারণ নগরবাসীকে এসব ভুয়া প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ধরনের অপপ্রচারকে গুরুত্ব না দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখুন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com