=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ফিলিস্তিন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি না করলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বেরে জাতিসংঘের অধিবেশনের আগে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার এই যুগান্তকারী ঘোষণা দেন।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিয়ার স্টারমার বলেন, ‘যদি ইসরাইল গাজায় ভয়াবহ পরিস্থিতি অবসানে বাস্তব পদক্ষেপ না নেয়, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতিবদ্ধ না হলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরাইলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনা হয় না। তিনি হামাসের প্রতি ইসরাইলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও জানান তিনি।
যুক্তরাজ্য জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে জাতিসংঘের অধিবেশনের আগে সেপ্টেম্বরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনের পাশে একটি নিরাপদ ইসরাইল রাষ্ট্র নিশ্চিত করা।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই পদক্ষেপের সাথে কেন শর্ত যুক্ত করা হয়েছে জানতে চাইলে স্টারমার বলেন, যুক্তরাজ্যের প্রাথমিক লক্ষ্য হলো জিম্মিদের মুক্তি এবং সাহায্য সরবরাহের মাধ্যমে উপত্যকার বর্তমান পরিস্থিতি পরিবর্তন করা।
গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ।
২৪ জুলাই সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেছেন, তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
তিনি লেখেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি ঐতিহাসিক প্রতিশ্রুতি বজায় রেখে, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমি এই বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটি ঘোষণা করব।’
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com