=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
মানিক হোসেন, ইবি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবহনকারী একটি কোস্টার বাসের (মিনিবাস) সাথে যাত্রীবাহী রূপসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের নিয়ে ক্যাম্পাসে আসার পথে সদর উপজেলার এগারোমাইল নামক স্থানে যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত হওয়ায় বাসের চালক ও এক শিক্ষকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, শিক্ষকবাহী কোস্টার বাসটি এগারো মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রূপসা বাসের চালক পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৭/৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও কোস্টার চালক নজরুল ইসলামও রয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিতে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চালকের কোমরের আঘাত গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহকর্মীরা কাজ শুরু করেছে। এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com