=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল, এবং ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার পর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে।
এর আগে দ্বিতীয় ধাপের আবেদনের সুযোগ শেষ হয়েছিল ২৫ আগস্ট। এ ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা, যারা প্রথম ধাপে কোনো কলেজে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন। মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছিল ২০ আগস্ট রাতে। ওই ধাপে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পাননি। এর মধ্যে জিপিএ–৫ পাওয়া ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থীও ছিলেন।
ফল দেখার নিয়ম
শিক্ষার্থীরা ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd–এ প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পাশাপাশি আবেদন ফর্মে দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com