=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায়
জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।
পরে ঘোষপাড়ায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মুস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এসময় বক্তারা, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুলের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভুল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com