=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
গাজার জন্য ত্রাণবাহী ফ্লোটিলা জাহাজ থেকে ২৩ জন মালয়েশীয়কে আটকের বিষয়ে অবহিত হওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরাইলি কমান্ডোরা মালয়েশিয়ার নাগরিকদের আটক করেছে বলে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য তুরস্ক, মিশর এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের নেতাদের সহায়তা চাইবেন তিনি। খবর আল জাজিরা’র।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন,
আমি আবারও জোর দিয়ে বলছি যে, ইসরাইলি প্রশাসনের অন্যায় অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের জনগণের অধিকার এবং মর্যাদা পদদলিত হলে মালয়েশিয়া চুপ করে থাকবে না।
এদিকে, ইসরাইলি নৌ কমান্ডোরা গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা থেকে তুরস্কের ৩০ জন নাগরিককে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয়।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি নৌবাহিনীর কিছু সদস্যের হামলার পর গ্রেফতার হওয়া তুরস্কের নাগরিকদের’ বিষয়টি নিয়ে এই তদন্ত চলছে।
ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলেছে, তারা (ইসরাইলের) ‘ক্রমবর্ধমান লুটপাট, বস্তুগত ক্ষতি এবং নির্যাতনের’ বিষয়টি খতিয়ে দেখবে।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী তুরস্কের মোট ৩০ জন নাগরিককে ধরে নিয়ে গেছে।
ফ্লোটিলার যাত্রায় বাধা দেয়ার পর ইসরাইলের ‘সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে, এই ঘটনা ‘গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না’ বলে আশা তাদের।
অন্যদিকে, সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে ইসরাইলি বাহিনী গ্রেফতার করেছে। প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com