=== console.log('header!'); // вставь сюда свой код полностью
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অভিযানে প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ঔষধ জব্দ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি বুধবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদিগ্রাম সীমান্ত এলাকা থেকে এসব চোরাই ঔষধ জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় টেপেনটাডল-১০০ ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় ঔষধের মূল্য প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com