=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম :কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৭২ প্যাকেট জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জিরার আনুমানিক সিজার মুল্য ১ লাখ ২ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, শুক্রবার (৬ মার্চ) সকাল ৭ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট ক্যাম্পের সীমান্তে টহলরত সদস্যরা উপজেলার সদর ইউনিয়নেন সীমান্তঘেষা উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহজনক চোরাকারবারিদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ভারতীয় মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ভারতীয় জিরা ৭২ কেজি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com