হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:কুড়িগ্রামে জ্বালানি তেল, মটর সাইকেল, মোবাইলের ডিসপ্লে ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম-২২ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল ফোনের ডিসপ্লে, পেট্রোল, অকটেন, ডিজেল, মটর সাইকেল এবং মাদকদ্রব্যসহ আনোয়ার হোসেন (২৯) ও রিপন মিয়া (২৮) নামে দুই মাদক চোরাকারবারিকে আটক করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬লাখ ৮হাজার ৫০০ টাকা।
আটককৃতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলায় শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাংগা গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আনোয়ার হোসেন এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের পুত্র রিপন মিয়া।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের সদস্যগণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে।#
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com