=== console.log('header!'); // вставь сюда свой код полностью
তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি। যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ভারতীয় নেশা জাতীয় ৪০ পিস সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ৫ মে) রাত দেড়টার সময় শার্শা থানা পুলিশ জানান, শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শার্শার রাড়ীপুকুর গ্রামস্থ মাঠের মধ্যে মাছের ঘেরের উত্তর পাড়ে টিনের টং(কুড়ে) ঘরে মধ্যে হতে মাদক কারবারিদের ফেলে যাওয়া ব্যাগের মধ্যে তল্লাশীকালে জব্দতালিকা মূলে ৪০ বোতল ESkuf SYRUP উদ্ধার করা হয়।
শার্শাথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মারুফ হোসেন জানান, উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।পলাতক আসামিকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com