রাজবাড়ী নিউজ: আদালত সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর আমলী আদালত একটি চলমান আলোচিত ধর্ম অবমাননার মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
মামলাটি ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি দায়ের করা হয়। এতে বেশ কিছু লেখক, ব্লগার ও অ্যাক্টিভিস্টকে আসামী করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য প্রচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দু হিসেবে বিশেষভাবে “এথিস্ট নোট” নামের একটি ওয়েবসাইটে বিভিন্ন ব্লগার ও লেখকের প্রকাশিত লেখা উল্লেখ করা হয়েছে। মামলার বাদী রফি আহমেদ ফিরোজ ফৌজদারী দন্ডবিধি ১৮৬০-এর ২৯৫ ও ২৯৫(ক) ধারার অধীনে মামলা দায়ের করেন।
রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী শাখার বিচারক তামজিদ আহমেদ মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদরের পুলিশ থানার গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি একইসাথে জি.আর. মামলা হিসেবেও গ্রহণ করা হয়। এর আগে ১৮ মে এবং ৩০ জুলাই মামলার দুইটি শুনানি অনুষ্ঠিত হয়। দুই শুনানীতেই রাজবাড়ী পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্ত শাখা সময়সীমা বৃদ্ধির আবেদন করলে আদালত তা অনুমোদন করে।
১০ আগস্ট ২০২৫-এ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুনরায় সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং একসাথে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন। তদন্ত সংস্থা জানায়, বেশিরভাগ আসামী ইতোমধ্যেই শনাক্ত করা হয়েছে।
মামলায় মোট ২৫ জনকে আসামী করা হয়েছে। অভিযুক্তরা হলেন: আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, ফাহিন আলম, মোহাম্মদ আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, মোর্শেদ আলম, আবু বকর সিদ্দিক, মোঃ আবির হোসাইন, মোঃ ফাহাদ হোসাইন, মোহাম্মদ মিজানুর রাহমান, মোঃ আল আমিন কায়সার, মোঃ আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মোঃ মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য।
মামলার পরবর্তী শুনানি ২৭ অক্টোবর ২০২৫-এ ।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com