স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর আমলী আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বেশ কিছু নাস্তিক লেখকদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্য করবার দায়ে এবং প্রকারান্তরে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে। গতকাল রফি আহমেদ ফিরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মূলতঃ অনলাইনে ইসলাম ধর্ম নিয়ে উদ্দেশ্য-প্রণোদিত কটূক্তি করার অভিযোগ আনা হয়েছে বেশ কিছু ব্লগার/লেখকের বিরূদ্ধে। লেখাগুলো "এথিস্ট নোট" নামক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
রাজবাড়ী আমলী আদালতের বিচারক জনাব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ মামলাটি রাজবাড়ী সদরের থানার ডিটেক্টিভ ব্রাঞ্চের অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদন এবং পরবর্তী শুনানী ১৮ মে ২০২৫।
বাদী রফি আহমেদ ফিরোজ সম্ভবত জাতীয়তাবাদী বা ইসলামিক রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট বলে নাম প্রকাশে অনিচ্ছুক আদালত সূত্র জানায়। মামলাটি ফৌজদারী দন্ডবিধি ১৮৬০ এর ২৯৫/২৯৫(ক) ধারার অধীনে দায়ের করা হয়েছে।
মামলার আসামীদের মধ্যে উল্লেখযোগ্যে রয়েছেন আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, ফাহিন আলম, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, মোর্শেদ আলম, আবু বকর সিদ্দিক, মোঃ আবির হোসাইন, মোঃ ফাহাদ হোসাইন, মোহাম্মদ মিজানুর রাহমান, মোঃ আল আমিন কায়সার, মোঃ আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মোঃ মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম ।
মোঃ বিশাল শেখ, মামলার একজন সাক্ষী বলেন, যদি সরকার এই বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তৌহিদী জনতা এই নাস্তিক/কাফির এবং ইসলাম ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবো।
মামলার আসামীদের এবং রাজবাড়ী থানা পুলিশের সঙ্গে এ মামলার বিষয়ে যোগাযোগ করা চেষ্টা করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com