=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সচিবালয়ে প্রবেশে পুলিশ বাধা দেওয়ার পর তারা শাহবাগে অবস্থান নেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকাতেও চলছে বিক্ষোভ।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজ সন্ধ্যা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এতে শাহবাগ থেকে বিভিন্ন গন্তব্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে ৫০-৬০ জন শিক্ষার্থী শাহবাগে অবস্থান করছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় আবার কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
এর আগে আন্দোলনরতদের সচিবালয়ে প্রবেশের চেষ্টা পণ্ড করে দেয় পুলিশ। বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ের অবস্থান ছেড়ে সচিবালয়ে এসে পৌঁছায় শিক্ষার্থীরা। এ সময় তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়। এরপর তারা সেখানেই অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে একই দাবিতে রাজধানী উত্তরায় আবারও সড়ক অবরোধ করেছেন এইচএসসি শিক্ষার্থীরা। দুপুর দেড়টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। রাজধানী ছাড়াও বিভিন্ন জেলাতেও একই দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com