=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণির! সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রিয় দল হেরে যাওয়ায় তার নতুন বিয়ের পরিকল্পনা আপাতত থমকে গেছে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারে হতাশ হয়ে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরীমণি লেখেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে’।
এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’ এ পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছিল।
এ পোস্টের পরে সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারানোর পর ফেসবুকে আরও একটি পোস্ট শেয়ার করেন পরীমণি। সেখানে তিনি লিখেছিলেন, ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে’!’ এতে তিনি কেনের একটি ছবিও জুড়ে দিয়েছিলেন।
আর্জেন্টিনার হারের পর পরীমণির একটি পোস্ট ঘিরেই তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে তার ভক্তদের কৌতূহল, কবে আবার বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com