=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নফাঁসের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ডাকা বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।
সোমবার (২০ জুলাই) ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন এই কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সকালে রাজধানীর যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী, তরুণ নেতা ও অধিকারকর্মী জড়ো হন। সেখান থেকে তারা সংসদের দিকে পদযাত্রা শুরু করার চেষ্টা করলে বাধা দেয় দিল্লি পুলিশ।
বিক্ষোভকারীদের অগ্রযাত্রা ঠেকাতে রাইসিনা রোডসহ আশপাশের এলাকায় একাধিক স্তরের নিরাপত্তা ব্যারিকেড বসানো হয় এবং মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়।
সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্য দিল্লির কয়েকটি এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা জোরদার করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com