=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন শুরু করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ অবস্থায় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। পদত্যাগপত্র গ্রহণ করে তা জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংসদে স্পিকারের দায়িত্ব পালনের বিষয়ে হাফিজ উদ্দিন বলেন, স্পিকার হিসেবে শপথ নেওয়ার দিনই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও তিনি নিয়েছিলেন।
তিনি বলেন, একইভাবে ডেপুটি স্পিকার দায়িত্ব গ্রহণের সময় শপথের অংশ হিসেবেই উল্লেখ থাকে—কোনো কারণে স্পিকারের পদ শূন্য হলে বা স্পিকার দায়িত্ব পালনে অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করবেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com