=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ভারতের বেঙ্গালুরুতে এক মুসলিম দম্পতিকে বাংলাদেশি নাগরিক ও ভারত থেকে বহিষ্কৃত বলে অভিযোগ তুলে মারধরের ঘটনায় এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই দম্পতির জাতীয়তা ও অভিবাসন-সংক্রান্ত দাবির সত্যতা এখনো যাচাই করা হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের তথ্য অনুযায়ী, বেঙ্গালুরুর একটি ক্লিনিক পরিচালনা করেন চিকিৎসক ডা. নাগেন্দ্রাপ্পা। অভিযোগ, গত বুধবার (২২ জুলাই) সকালে শহরের রাস্তায় ২৩ বছর বয়সী নাসরিনা ও তার স্বামী মোহাম্মদ বিলালের পথরোধ করেন তিনি।
নাসরিনার অভিযোগ, তাদের জাতীয়তা নিয়ে চিকিৎসক হিন্দিতে আপত্তিকর মন্তব্য করেন এবং পরে তাকে টেনে নিয়ে মারধর করেন। এরপর তার স্বামী বিলালের ওপরও হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, ডা. নাগেন্দ্রাপ্পা বিলালকে কিল-ঘুষি মারেন, মাটিতে ফেলে লাথি দেন এবং বিষয়টি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় বেলান্দুর থানায় চিকিৎসকের বিরুদ্ধে মারধর, নারীর মর্যাদাহানি, বেআইনিভাবে আটকে রাখা এবং অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
পুলিশ জানায়, গ্রেফতারের কিছুক্ষণ আগে অভিযুক্ত চিকিৎসক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি ওই দম্পতিকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন এবং তারা এর আগে ভারত থেকে বহিষ্কৃত হওয়ার পর আবার দেশে ফিরেছেন বলেও অভিযোগ করেন।
তবে ভিডিওতে মোহাম্মদ বিলালকে কন্নড় ভাষায় বলতে শোনা যায়, তিনি গত ২০ বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছেন। অভিযোগ, তার বক্তব্যের পরও চিকিৎসক তাকে মারধর করেন।
ঘটনার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) ডা. নাগেন্দ্রাপ্পাকে গ্রেফতার করে পুলিশ। পরে শুক্রবার (২৪ জুলাই) তিনি জামিনে মুক্তি পান। এ ঘটনায় দম্পতির অভিযোগ ও চিকিৎসকের দাবির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com