=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত রাজীব শাহের কথিত 'ভাসমান মসজিদ'টি উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে এই স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদটি নিয়ে বিতর্ক ও আলোচনা বেড়ে যায়। এটি উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মাঝামাঝি স্থানে নির্মিত হয়েছিল। সেখানে ইট দিয়ে মেঝে তৈরি করে কার্পেট ও জায়নামাজ বিছানো ছিল। ওপরে ত্রিপল টানিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুমও স্থাপন করা হয়েছিল। অভিযান চলাকালীন সেখানে কিছু কোরআন শরীফ, রেহেল ও বাংলা অনুবাদ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে রাজীব শাহ এখানে অবস্থান করেন এবং কিছু সময় পরে ধান এবং ফুলগাছ লাগান। এরপর তিনি নিজ উদ্যোগে মসজিদ নির্মাণ করেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com