=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ছাত্রশিবিরের সাংগঠনিক পরিবেশ এমন যে সেখানে কেউ সিগারেট খায়, এটি কল্পনাও করা যায় না। সাবেক ছাত্রশিবির সভাপতি এবং জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন আরও জানান, সংগঠনের সদস্যদের সুশৃঙ্খল জীবন যাপন করতে হয় এবং নেশাজাতীয় সব ধরনের দ্রব্য থেকে বিরত থাকতে হয়।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন জানান, ছাত্রশিবির মূলত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়, যেখানে প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বিভিন্ন স্তরের জন্য আলাদা সিলেবাস রয়েছে। তিনি বলেন, কোনও ছাত্রকে সাথী বা সদস্য হিসেবে মনোনীত করার আগে তার বন্ধু-বান্ধব ও পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হয়, যাতে তার চারিত্রিক স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
তিনি উল্লেখ করেন, শিবিরের সদস্যরা নিয়মিত তাহাজ্জুদ ও ফজরের নামাজ জামাতে আদায় করেন এবং কোরআন ও সাহিত্য অধ্যয়ন করেন। সেলিম উদ্দিন বলেন, শিবির ও জামায়াতে আসার জন্য সিগারেট না খাওয়া কোনো পূর্বশর্ত নয়। তবে সংগঠনের অভ্যন্তরীণ সুন্দর পরিবেশে আসার এক সপ্তাহের মধ্যেই অনেকেই এই অভ্যাস ত্যাগ করেন। তার দাবি, শিবিরের সঙ্গে যারা থাকেন, তাদের কেউ সিগারেট পান করেন, এমনটি কল্পনাও করা যায় না।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, নেতা নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা সব সময় উচ্চ নৈতিক চরিত্রের অধিকারীদের প্রাধান্য দেন। এ কারণে সংগঠনে মাদক বা নেশার কোনো স্থান নেই বলে তিনি মন্তব্য করেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com