=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলমসহ দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাংলা মোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন ও তারিকুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। তারা মিছিলে অভিযোগ করেন যে, হামলার জন্য যুবদলের নেতাকর্মীরা দায়ী। এনসিপির নেতাদের মতে, সরকার জুলাইয়ের নায়কদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। তারা ঘোষণাও দিয়েছেন যে, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com