=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের মতো লন্ডন আর শিলংয়ে যাইনি, এই মাটিতেই ছিলাম। তাহলে কেন গুপ্ত বলেন?' সরকারের আশপাশে থাকা মন্ত্রী ও এমপিদের ভুল কথায় বিভ্রান্ত না হওয়ার জন্যও তিনি আহ্বান জানান।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাদ্দের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান সুবিধাভোগী হওয়া সত্ত্বেও বিএনপি এখন সেই অভ্যুত্থানের মূল চেতনা থেকে সরে আসছে। নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন তা ভুলে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি আরও জানান, জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করলেও বর্তমানে সেই অঙ্গীকার তারা রক্ষা করছে না।
আইন সংশোধনের মাধ্যমে 'রিফর্ম আওয়ামী লীগ' নাম দিয়ে ফ্যাসিবাদের পুনর্বাসনের চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, বর্তমান শাসকরা জুলাইয়ের চেতনা ভুলে গিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় লোকদের পুনর্বাসিত করছে। জামায়াতকে নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী কখনোই আত্মগোপনে ছিল না। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তোলেন, জনগণই তাদের সে কথার সঠিক মূল্যায়ন করবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com