=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন দেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে, ঠিক সেই সময়ে একটি মহল দেশকে আবার অস্থির করে তোলার অপচেষ্টা চালাচ্ছে।
আজ শনিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'আমরা যখন সংসদীয় পদ্ধতির সরকারের মাধ্যমে সংসদের মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে চাই, তখন সেই মহলটি রাজপথে নেমে অন্যায়ভাবে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।'
দেশবাসীকে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমরা অতীতেও দেখেছি, যখন দেশ উন্নতির দিকে এগোতে থাকে, তখন একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তা পেছনের দিকে টেনে ধরে।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ দেশ ধ্বংস করার পর সেই ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার দায়িত্ব বিএনপির ওপর পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দায়িত্ব পালন করেছেন। আজ আবার সেই দায়িত্ব এসে পড়েছে তাদেরই পুত্র তারেক রহমানের ওপর।'
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com