=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত গোপালগঞ্জ জেলার বাসিন্দাদের একটি পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে এই তালিকা দাবি করেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। বিগত ৫ আগস্টের আগে পুরো নারায়ণগঞ্জ জেলা গোপালগঞ্জের লোকজনে ভরে গিয়েছিল উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কীভাবে সম্ভব।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে তিনি বলেন, কার বাড়ি কোন জেলায় এবং নারায়ণগঞ্জের কোন থানায় কে দায়িত্ব পালন করছেন, তার সুস্পষ্ট তালিকা প্রয়োজন।
আইনশৃঙ্খলা পর্যালোচনার পাশাপাশি নৌপথের চাঁদাবাজি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, মেঘনা নদীসহ বিভিন্ন জলপথে বালুবাহী বাল্কহেড প্রবেশের আগেই চাঁদাবাজি শুরু হয়ে যায় এবং ক্ষেত্রবিশেষে মোবাইলের মাধ্যমেও চাঁদা লেনদেন হয়। এর পেছনে বিআইডব্লিউটিএ-এর কতিপয় কর্মকর্তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করে তিনি নদীপথে চাঁদাবাজি বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com