=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঢাকার ধামরাইয়ে 'ফ্যামিলি কার্ড' পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে শতাধিক হতদরিদ্র ও অসহায় নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, জাকির হোসেনের স্ত্রী নাছিমা আক্তারের সহযোগিতায় সোমভাগ ও সূতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় নারীদের কাছ থেকে এই টাকা আদায় করা হয়।
ভুক্তভোগী শিরিন আক্তার ও রূপবান জানান, তারা নাছিমার মাধ্যমে ফরিদা ইয়াসমীনের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০০ টাকা করে জমা দিয়েছেন। তাদের এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছ থেকেও একই কায়দায় টাকা নেওয়া হয়েছে। সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম বলেন, কালিদাসপট্টি গ্রামে নিজ ছেলের শ্বশুরবাড়িতে বৈঠক করে ফরিদা ইয়াসমীন দাবি করেন যে স্থানীয় সংসদ সদস্য তাকে ফ্যামিলি কার্ড করার দায়িত্ব দিয়েছেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া অত্যন্ত লজ্জাজনক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন এবং ভুক্তভোগীদের নির্দিষ্ট অভিযোগের কথা তুললে সংযোগ কেটে দেন। ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান জানান, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য দেশের বাইরে থেকে ফিরলে তার সঙ্গে আলোচনা করে রাজনৈতিক পদক্ষেপও নেওয়া হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com