=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর পারিবারিক ও রাজনৈতিক দুর্বলতা বা টান থাকায় ভুল সিদ্ধান্তের বিষয়ে তিনি তাকে সতর্ক করেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের বিশেষ সাক্ষাৎকারে তৎকালীন রাজনৈতিক ইতিহাস, ব্যক্তিগত স্মৃতি ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে অলি আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বড় মেয়ের সঙ্গে পড়াশোনা করেছেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে তিনি এখন কোনো কথা বলতে চান না, তবে তাঁকে সাবধান করে দিয়েছেন। কারণ তাঁর হৃদয়ের মধ্যে তারেক রহমানের জন্য একটি টান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবরণের স্মৃতি স্মরণ করে এই জ্যেষ্ঠ রাজনীতিবিদ জানান, জিয়াউর রহমানের মৃত্যুর পর জানাজা থেকে দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত ছোট দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে তিনিই বুকে টেনে আগলে রেখেছিলেন।
দাফন শেষে দুই সন্তানকে বেগম খালেদা জিয়ার কাছে হস্তান্তরের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, একদম ছোটবেলা থেকে তাদের দেখে আসার কারণেই হৃদয়ের গহীনে তাদের জন্য একটি মানবিক ও রাজনৈতিক টান থাকা স্বাভাবিক। তৎকালীন এরশাদ সরকারের কঠোর শাসনের কথা স্মরণ করে অলি আহমদ দাবি করেন, সেনাশাসক এরশাদ সে সময় বেগম খালেদা জিয়ার বাড়িতে তাঁর বাবা বা ভাইদেরও প্রবেশ করতে দেননি, কিন্তু তাঁকে আটকানোর সাহস কারও ছিল না।
সাক্ষাৎকারজুড়ে রাজনৈতিক বিভিন্ন ঘটনার বিবরণ দেওয়ার পাশাপাশি তিনি দেশের শাসনব্যবস্থা নিয়মতান্ত্রিক ধারায় ফেরানোর জোর আকুতি জানান এবং প্রত্যাশা ব্যক্ত করেন, যেন তারেক রহমান সফল হন ও নিয়ম মেনে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com