
কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা আবারও নিজেকে সরকার দাবি করে বলেছেন, এখানকার কোনো চাঁদাবাজি চলবে না। রবিবার (১৬ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন।
শনিবার গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রবিবার কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিকেল সাড়ে চারটার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ছয় রাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুফতি আমির হামজা ওই কথা বলেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগামী পাঁচ বছরের জন্য কুষ্টিয়া সদর আসনের নিজেকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য তিনি নিজেই প্রধানমন্ত্রী এবং সরকার প্রদত্ত বাজেট তার মাধ্যমেই বাস্তবায়িত হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com