হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি শিপন রহমান (৩৩)সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলো শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সকলের বাড়ি উপজেলার দেওয়ানের খামার এলাকায়।
এ সময় শিপনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন ও নগদ ৮৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার পুলিশ জানায়, সদর ইউনিয়নের দেওয়ানের খামার এলাকার ধানখেত ও সুপারি বাগানে নিয়মিত মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছিল। ওই এলাকায় বিস্তীর্ণ ফাঁকা জায়গা থাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যেতো।
পুলিশের ভাষ্য, অভিযানের শুরুতে ওই এলাকা থেকে ইয়াবা সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিপন রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে সংরক্ষিত ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, স্মার্টফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শিপন মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার(২৭ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকেসহ সেবনরত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া-সংক্রান্ত আইনে পৃথক মামলা করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, শিপন রহমান পুলিশের নজরদারিতে ছিলেন। অভিযান চালিয়ে তাঁকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com