=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
বিএনপি সরকারের আমলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে ছাত্রসংসদগুলো চালু রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। তিনি বলেছেন, ছাত্রসংসদগুলো চালু রাখা হলে সেটিই হবে ‘অ্যাকচুয়াল প্ল্যান’; আর অতীতের ধারাবাহিকতা বজায় থাকলে ‘উই হ্যাভ আ প্লেন ফর ইউ টু ফ্লাই’।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আম্মার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ওই নির্বাচনে ছাত্রদল থেকে রুহুল কবির রিজভী ভিপি নির্বাচিত হয়েছিলেন। এরপর ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকলেও রাকসু নির্বাচন আর হয়নি বলে উল্লেখ করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) প্রসঙ্গে তিনি বলেন, সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে ভিপি ও জিএস- দুই পদেই ছাত্রদলের প্রার্থীরা জয় পেয়েছিলেন। এরপর বিএনপি ক্ষমতায় থাকার সময়ও জাকসু নির্বাচন আর হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়েও তিনি বলেন, ১৯৯০ সালের নির্বাচনের পর বিএনপি সরকারের আমলে ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস- তিনটি পদই ছাত্রদলের প্রার্থীরা পেয়েছিলেন বলে দাবি করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রসঙ্গে সালাউদ্দিন আম্মার বলেন, সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। ওই নির্বাচনে এজিএস পদ ছাত্রদল পেয়েছিল। এরপর চাকসুও আর চালু হয়নি।
তিনি বলেন, সকল ক্যাম্পাস সংসদে ছাত্রদলের পর্যাপ্ত নেতৃত্ব থাকলেও কোন ভয়ে যেন ছাত্রসংসদ বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ক্যাম্পাসগুলোর ছাত্রসংসদ বন্ধ হয়েছিল বিএনপির আমলেই।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রসংসদ নির্বাচন নিয়ে তারেক রহমানের ভূমিকার বিষয়টি সামনে এনে রাকসু জিএস বলেন, এই সকল সমীকরণ উপেক্ষা করে তারেক রহমান ছাত্রসংসদগুলো যদি চালু রাখে তাহলে সেটা হবে অ্যাকচুয়াল প্ল্যান আর যদি আগের আচরণই থাকে তাহলে উই হ্যাভ আ প্লেন ফর ইউ টু ফ্লাই।
ছাত্রসংসদগুলোর ভবিষ্যৎ নির্বাচন হবে কি না- এ প্রশ্নকে সামনে রেখে তিনি অতীতের অভিজ্ঞতার সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তুলনা করেছেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com