পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, গুপ্ত বাহিনীরা বিগত নির্বাচনের সময় বিভিন্ন অপপ্রচার চালিয়ে দূরে চলে গিয়েছিল। তারা যদি আমাদের সাথে আসতে চায় তাদেরকে নিয়ে একত্রিতভাবে আমরা দেশ গড়বো। জাতীয়তাবাদী দলের মধ্যেও কিছু গুপ্ত বাহিনী আছে যারা নির্বাচনের সময় বিক্রি হয়ে বিএনপির সাথে প্রতারণা করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নেছারাবাদে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পিরোজপুরে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। রাস্তাঘাট, কালভার্ট ও সেতু নির্মাণ না করে টাকা উঠিয়ে নেওয়ার রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বন্ধ থাকা কাজগুলো নতুন করে টেন্ডারের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শীঘ্রই পুনরায় কাজগুলো চলমান হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। প্রশাসনের পাশাপাশি স্থানীয় সচেতন সমাজ এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অপরাধীকে আইনের কাছে পৌঁছে দিন।
‘গুপ্ত বাহিনীরা’ আসতে চাইলে তাদেরকে সঙ্গে নিয়ে দেশ গড়ব: গণপূর্ত প্রতিমন্ত্রী
এ সময় প্রতিমন্ত্রী উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালি পরবর্তী অসহায় ব্যক্তিদের মাঝে টিন বিতরণ, বৃক্ষরোপণসহ রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com