=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ডাকসুর সবচেয়ে বড় সফলতা হলো ক্যাম্পাসকে সঙ্ঘাতমুক্ত রাখা। একই সঙ্গে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদ, শহীদ জিয়া, খালেদা জিয়া, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনকারীদের প্রতিবাদের কথা তুলে ধরেন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত ক্যাম্পাসে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার বিভিন্ন ঘটনা নিয়ে চিত্রপ্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাদিক কায়েম।
অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, ‘ডাকসুর সবচেয়ে বড় সফলতা হচ্ছে ভায়োলেন্সমুক্ত ক্যাম্পাস। এই মধুর ক্যান্টিনেই দিনের পর দিন শিক্ষার্থীদের নির্যাতন করা হয়েছিল।’
তিনি বলেন, ‘আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। একই সিলসিলায় কথা বলেছিলেন আমাদের মেজর জিয়া, খালেদা জিয়া, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনকারীরা।’
সাদিক কায়েম আরও বলেন, ‘এখন এই নতুন বাংলাদেশে আমাদের বোঝা দরকার আমাদের শত্রু কারা এবং মিত্র কারা।’
চিত্রপ্রদর্শনীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময়ে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার ঘটনাগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে এসব ঘটনার স্মৃতি ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে সহিংসতার অতীত চিত্র শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদসহ ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদদ হোসাইন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারি কাজী আশিক।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com