
সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার মুখে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামে আবার ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি, যা স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে।
শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ওই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চালুর নতুন সিদ্ধান্ত যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় বিকৃতি ঘটেছে: স্পিকার
তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নিয়মিত সময়সূচি অনুযায়ী চালু রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। জরুরি প্রয়োজনে প্রবাসী ও যাত্রীরা এই দুটি বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
যাত্রীচাপ সামলাতে মদিনা রুটে বর্তমানে বেশি ধারণক্ষমতার বড় উড়োজাহাজ চালানো হচ্ছে, যা আগামীকাল ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এই রুটে পূর্বের নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে। পাশাপাশি জেদ্দা রুটেও বাড়তি যাত্রী পরিবহনে অতিরিক্ত ফ্লাইট সাজানোর উদ্যোগ নিয়েছে বিমান।
ভ্রমণ সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য, টিকিট বুকিং ও বিস্তারিত জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com