
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের পর ভুক্তভোগীর বাবাকর্তৃক অভিযুক্ত শিক্ষককে চড়ের ঘটনায় ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় রেডিও উপস্থাপক আরজে (রেডিও জকি) মোহাম্মদ গোলাম কিবরিয়া সরকার।
পোস্টে তিনি লেখেন, সব বাপেরা চড়ের হাত শক্ত করেন, এদের গালগুলো সব ফাটায় ফেলতে হবে!
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এএসপিকে মারধর
তিনি লেখেন, বাপ এমনি এমনি যায়নি! তার সঙ্গে কোনো পূর্বশত্রুতাও নেই। সুতরাং থাপ্পড় আমার হিসাবে কম! বাপের ভুল এখানে একটাই- তার সন্তানকে দেওয়ার আগে দেখা উচিত ছিল, সে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় আছে কি না। সিসি ক্যামেরার ফুটেজগুলো চাওয়া এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত!
শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের সতর্ক করে তিনি লেখেন, আপনারা প্রত্যেকে আপনাদের বাচ্চাদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ শেখান, প্লিজ।
তিনি বলেন, ভাবতেও পারবেন না, কত নরপশু চারপাশে! এমনকি আপনার ঘরের মধ্যেও তারা লুকিয়ে থাকে।
সবশেষ তিনি বলেন, আর সব বাপেরা চড়ের হাত শক্ত করেন, এদের গালগুলো সব ফাটায় ফেলতে হবে!
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com