
এক দিনের সফরে মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) তিনি সিলেট বিমানবন্দরে পৌঁছালে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল এবং মহানগর সেক্রেটারি শাহজাহান আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com