
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নাজমুল হাসান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।
একই পরিবারের ৬ জনের কারাদণ্ড
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তার বাবার নাম হারিজ মিয়া। ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, সোমবার দুপুরে বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে নাজমুল হাসানকে আটক করে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিব ও এসআই জিয়াও অভিযানে ছিলেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com