
যেকোনো মার্কিন হামলার জবাবে ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া’ দেখাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
শনিবার (৩১ অক্টোবর) ইরানি সংবাদ সংস্থা আইআরএনএর (ইরনা) প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য যেকোনো শত্রু হুমকির মোকাবিলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন খামেনি। তিনি বলেন, শত্রুদের শক্তিশালীভাবে মোকাবিলায় বুদ্ধিদীপ্ত যুদ্ধপ্রস্তুতি সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার অন্যতম শর্ত।
খামেনি আরও বলেন, শত্রুরা আবারও কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে, সেই হামলার সমাপ্তি কখন ও কীভাবে হবে।
বৈঠকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন সর্বোচ্চ নেতা। সামরিক তথ্য কাঠামো উন্নত করার পাশাপাশি নিজস্ব সামরিক মতবাদ ও কৌশল আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। আধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়েও নির্দেশনা দেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান ও অদৃশ্য সব সম্পদকে লক্ষ্যবস্তুর আওতায় রাখতে সামরিক বাহিনীর ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন খামেনি। তাঁর বিবৃতিতে বলা হয়েছে, এর মাধ্যমে শত্রুপক্ষের সব ধরনের সম্পদ ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখার ব্যবস্থা করা হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com