
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস করা এবং আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ নির্দেশনার কথা জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহির আওতায় আনতে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। গত বছর শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।
শিক্ষক একজন, পরীক্ষার্থীও একজন- পাস করতে পারেননি তিনিও
অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে, চলতি বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি।
পরীক্ষার ফলাফলে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান কার্যক্রম এবং ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com