
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নতুন করে সামরিক সংঘাতের শঙ্কার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গত ৪৮ ঘণ্টায় ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবে টেলিফোনে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
আরাঘচি জানান, তুরস্ক, পাকিস্তান, কাতার, ওমান, মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, তিউনিসিয়া, ইরাক এবং দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে কথা বলেছেন তিনি।
ইউরোপের গুরুত্বপূর্ণ টানেল প্রকল্পে সাইবার হামলা
আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপের প্রভাব নিয়ে মতবিনিময় হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আলোচনায় তিনি তেহরানের মৌলিক অবস্থান তুলে ধরেছেন। বিশেষ করে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আগ্রাসন ও হুমকি বন্ধ এবং বিদেশি শক্তির ক্ষতিকর হস্তক্ষেপ এড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
একই সাথে মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার বিস্তার রোধে আঞ্চলিক দেশগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
আরাঘচি আরও বলেন, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমন্বয়ে একটি আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের অধিকার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। ওয়াশিংটন আলোচনায় ফেরার শর্ত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচিতে ছাড় দাবি করছে। অন্যদিকে তেহরান মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা অর্থ অবমুক্ত এবং তেল রপ্তানির অনুমতি চায়।
ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন, কী ঘটতে যাচ্ছে?
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বৃহত্তর সমঝোতা নিয়ে আলোচনা থমকে যাওয়ায় জুলাইয়ে আবারও সামরিক সংঘাতে জড়ায় ওয়াশিংটন ও তেহরান।
এমন পরিস্থিতিতে নতুন সংঘাত এড়ানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরানের এই কূটনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com