
ইরানের বন্দরগুলোর ওপর বিদ্যমান অবরোধ দেশটির স্থলসীমান্ত পর্যন্ত সম্প্রসারণের মার্কিন সামরিক পরিকল্পনাকে ‘শব্দের কারসাজি’ বলে আখ্যা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ইরানের অর্থনীতি ধ্বংস করার লক্ষ্য অর্জনে সফল হবে না যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মূলত ইরানের ওপর তীব্র অর্থনৈতিক চাপ সৃষ্টির আরেকটি প্রচেষ্টা।
তিনি বলেন, ‘এর মাধ্যমে আমেরিকানরা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তাদের মূল উদ্দেশ্য হলো ইরানের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দেশটির অর্থনীতিকে ভেঙে ফেলা ও ছিন্নভিন্ন করে দেওয়া।’
মার্কিন প্রশাসনের আগের দাবির প্রসঙ্গ টেনে আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, ওয়াশিংটন এর আগে দাবি করেছিল, মাত্র দুই সপ্তাহের মধ্যেই ইরানের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু বাস্তবে তেমন কিছুই ঘটেনি।
এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের ‘আয়রন গেট’ টাস্কফোর্স ইরানের স্থলপথে পণ্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত করার পাশাপাশি অস্ত্র চলাচল বন্ধে কার্যক্রম পরিচালনা করবে।
সমুদ্রের তলদেশে বিশাল পাথর ফেলছে গ্রিনপিস, নেপথ্যে কী?
মার্কিন সামরিক বাহিনীর এই পরিকল্পনার লক্ষ্য ইরানের স্থলপথে পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করা। তবে আইআরজিসির দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার মার্কিন প্রচেষ্টা সফল হবে না।
উল্লেখ্য, ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশগুলো হলো ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। এ ছাড়া দেশটির উত্তরাঞ্চল কাস্পিয়ান সাগরের সঙ্গেও সংযুক্ত।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com