
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে লক্ষ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি ও তীব্র বিরক্তি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। সাদ্দামকে দেশে ফিরে আইনের কাঠগড়ায় দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি আরও যোগ করেন, ‘বুকের ভেতর সত্যি যদি এতটুকুও সততা আর সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে আসুন এবং আইনি মোকাবিলা করুন। কলকাতার সোনাগাছিতে লুকিয়ে থেকে গায়ে সাদা পোলো টি-শার্ট চাপিয়ে ফাঁকা আওয়াজ বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’
রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং কর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়ে সমালোচনা করেন এই ছাত্রদল নেতা। তার পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-
‘যে নিজের চেহারা আজ পর্যন্ত জনসম্মুখে দেখানোর সৎ সাহস পায় না, সেই নির্লজ্জ হাসিনা নাকি ডিসেম্বরে আসবে। যে নিজে পলাতক, সে তার কর্মীদের মাঠে নামতে বলে বিপদে ফেলছে। আর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে বলি এতই যদি সৎ সাহস থাকে, দেশে আসেন। বিচারের মুখোমুখি হউন। কলকাতায় সোনাগাছিতে বসে পলাতক অবস্থায় সাদা পোলো টি শার্ট পড়ে হুঙ্কার দিয়ে লাভ কি, আপনার ওই হুংকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাও ও ভয় পায় না …’
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com