
যুক্তরাষ্ট্রের সাথে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।
সোমবার (৯ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চিত পরিস্থিতির অবসানে নতুন নির্দেশনা দিয়েছেন মোজতবা খামেনি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতা আমাদের যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন।’
ইরানের মাটির গভীরে দুটি ভয়াবহ ফাটল শনাক্ত, যা বলছেন চীনা বিজ্ঞানীরা
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রায় সামরিক হামলা শুরুর হুমকি দিয়েছেন। তার এই হুমকির পর কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তেহরান।
তবে উত্তেজনা নিরসনে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। পেজেশকিয়ান বলেন, ‘আমরা মর্যাদা বজায় রেখে আলোচনা করতে পারি এবং মর্যাদার সাথেই বিষয়টির নিষ্পত্তি করতে পারি।’
ইরানের সর্বোচ্চ নেতার নতুন নির্দেশনা এমন এক সময়ে এল, যখন ওয়াশিংটনের সাথে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালাচ্ছে তেহরান।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com