
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের পর বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী ও সাংবাদিকদের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
এ ছাড়া রাইড শেয়ারিং, খাবার সরবরাহ, অনলাইন শপিংয়ের কাজে ব্যবহৃত যানবাহন এবং অন্যান্য সরকারি গাড়ির প্রবেশেও অনুমতি থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com