
যুক্তরাষ্ট্রের জব্দ করা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরান। পাশাপাশি এসব সরঞ্জামের প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব অস্ত্রব্যবস্থার উন্নয়নেও কাজ করছে দেশটি।
শনিবার (১৪ নভেম্বর) আল জাজিরার খবরে জানানো হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি এ তথ্য জানিয়েছেন।
ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, রাশিয়ার সংবাদ সংস্থা নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বালালি বলেন, জব্দ করা মার্কিন সামরিক সরঞ্জামগুলো পরীক্ষা-নিরীক্ষার উদ্দেশ্য কেবল সেগুলোর অনুকরণ করা নয়। বরং এসব সরঞ্জামের কাঠামো ও ব্যবহৃত প্রযুক্তি থেকে সুবিধা নেওয়াই তাদের লক্ষ্য।
তিনি বলেন, এসব সরঞ্জাম নিয়ে গবেষণার মাধ্যমে ইরানি বিশেষজ্ঞরা নতুন ধারণা ও অস্ত্রের নকশা উদ্ভাবনের চেষ্টা করছেন, যা দেশটির নিজস্ব চাহিদা পূরণে সহায়ক হবে।
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com