
কুড়িগ্রামের রৌমারীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রৌমারী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোগদানের ঠিক পরের দিনেই এমন কাণ্ডে এলাকায় তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে রৌমারী বাজার-তুরা সড়কে এ মিছিলটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রৌমারী বাজার-তুড়া সড়কে ২০-২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। ছুটির দিন হওয়ায় ফাঁকা থাকা ওই সড়কে এ সময় সড়কের পাশে ব্যাটারিচালিত অটোভ্যান ও যাত্রীদের চলাচল করতে দেখা যায়। এছাড়া সড়কের পাশেই ধান মাড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় কিছু কৃষক-কৃষানি।
এ বিষয়ে রৌমারী থানার নবযোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ‘ছড়িয়ে পড়া ভিডিওটি কবের বা কখন ধারণ করা হয়েছে, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আমি গতকাল রাতে রৌমারী থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছি। ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে এবং মিছিলের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।’
যোগাযোগ :
বাসা নং-১৯, ৫ম তলা, রোড-৭/এ,
ব্লক-বি, বারিধারা, গুলশান, ঢাকা-১২১২
সম্পাদক ও প্রকাশক : নাজমা সুলতানা নীলা
মোবাইল: ০১৬২২৩৯৩৯৩৯
ইমেইল: nazmaneela@gmail.com